পাসের হার ও জিপিএ-৫ কমেছে দিনাজপুর বোর্ডে

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
পরীক্ষার্থীদের উচ্ছ্বাস

পরীক্ষার্থীদের উচ্ছ্বাস © সংগৃহীত

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে গণভবনে পূর্ণাঙ্গ ফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। 

এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের পাসের হার ৭৯ দশমিক ৬০ শতাংশ। গত বছর দিনাজপুর বোর্ডে পাসের হার ছিল  ৯২ দশমিক ৪৩ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী। গতবছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের ১৫ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। 

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর সারাদেশে এক যোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি

প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬