কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
পরীক্ষার্থীদের উচ্ছ্বাস

পরীক্ষার্থীদের উচ্ছ্বাস © সংগৃহীত

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল ঘোষণা করেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে। তবে কেমেছে পাসের সংখ্যা। গতবছর কুমিল্লা বোর্ডে পাস করেছেন ১ লাখ ১১ হাজার ৬৮০ জন। কুমিল্লা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৭ হাজার ৯৯১ জন শিক্ষার্থী।

গত ৬ নভেম্বরে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

ভারতের নতুন সেনাপ্রধান হলেন ধীরাজ শেঠ
  • ১৩ জুন ২০২৬
গোপালগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ জুন ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৭ জুন পর্য…
  • ১৩ জুন ২০২৬
মেয়ের শখ পূরণ করতে কেনা ১টি খরগোশ থেকে শুরু, বাণিজ্যিক স্বপ…
  • ১৩ জুন ২০২৬
দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির…
  • ১৩ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত …
  • ১৩ জুন ২০২৬
×