কৃষি গুচ্ছে ফল চ্যালেঞ্জের আবেদন করেছেন চার শতাধিক

২০ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছেন চার শাধিকের বেশি শিক্ষার্থী। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)  আবেদনের সময় শেষ হবে।

জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর থেকেই ফল নিয়ে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করা ভর্তিচ্ছুদের ফল পুনর্নিরীক্ষার সুযোগ দেয় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টায় আবেদন গ্রহণ শেষ হয়েছে। শিক্ষার্থী স্বশরীরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আবেদন করতে হয়েছে। আবেদনের সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র জমা দেওয়া ছাড়াও এক হাজার টাকা ফি পরিশোধ করতে হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত প্রায় সাড়ে চারশত শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর ফলাফল আবেদনকৃত শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী। তবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৬৫ হাজার ৩৫৪ জন। পরীক্ষায় পাস করেছেন ৩৩ হাজার ৯৮৫ জন। পাসের হার ৫২ শতাংশ। 

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬