ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া ২০২২’ তালিকায় ৭ বাংলাদেশি

২৭ মে ২০২২, ১২:৫৫ PM
ফোর্বসের তালিকায় ৭ বাংলাদেশি

ফোর্বসের তালিকায় ৭ বাংলাদেশি © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বসের ২০২২ সালের জন্য ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকার এশিয়া ক্লাসে স্থান পেয়েছেন সাত বাংলাদেশি তরুণ। বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১০টি ক্যাটাগরির প্রতিটির জন্য ৩০ জনকে নির্বাচন করা হয়েছে। শিল্প, প্রক্রিয়াজাতকরণ ও জ্বালানি, প্রযুক্তি উদ্যোগ এবং সামাজিক প্রভাব শ্রেণিতে স্থান পেয়েছেন সাত বাংলাদেশি তরুণ।

বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা শাহ রাফায়াত চৌধুরী ও মোহাম্মদ তাকি ইয়াসির স্থান পেয়েছেন সামাজিক প্রভাব ক্যাটাগরিতে। একই ক্যাটাগরিতে স্থান পেয়েছেন অ্যাপভিত্তিক নিরাপদ পরিবহনসেবা প্রতিষ্ঠান শাটলের সহ-প্রতিষ্ঠাতা জাওয়াদ জাহাঙ্গীর ও রিয়াসাত চৌধুরী। প্রযুক্তি উদ্যোগ ক্যাটাগরিতে অ্যালিস ল্যাবসের শুভ রহমান এবং শিল্প, প্রক্রিয়াজাতকরণ ও জ্বালানি ক্যাটাগরিতে বন্ডস্টেইন টেকনোলজিসের জাফির শাফি চৌধুরী ও মীর শাহরুখ ইসলাম জায়গা পেয়েছেন।

ফোর্বস জানিয়েছে, এ বছর ৪ হাজার মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্য থেকে ৩০০ জনকে চূড়ান্ত তালিকার জন্য নির্বাচন করা হয়েছে। এশিয়ার ২২টি দেশ ও অঞ্চলের মধ্যে তালিকায় সবচেয়ে বেশি তরুণ ভারতের, সংখ্যাটা ৬১। এরপর যথাক্রমে সিঙ্গাপুরের ৩৪ জন, জাপানের ৩৩, অস্ট্রেলিয়ার ৩২, ইন্দোনেশিয়ার ৩০ এবং চীনের ২৮ তরুণ ফোর্বসের এশীয় তরুণদের তালিকায় স্থান পেয়েছেন। প্রসঙ্গত, গত বছর ফোর্বসের এ তালিকায় ৯ জন বাংলাদেশি তরুণ-তরুণীর নাম এসেছিল, যা এযাবত্কালের মধ্যে সবচেয়ে বেশি।

ট্যাগ: তারুণ্য
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৪ জুলাই ২০২৬
শেখ হাসিনার ফেরার ঘোষণা: রাজনীতিতে কতটা বাস্তব?
  • ১৪ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বিএম কলেজের ১৪৯ কোটি ৯০ লাখ টাকার উন্নয়…
  • ১৪ জুলাই ২০২৬
পে স্কেল পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফের, উদ্বেগ আরও ৩ ইস্যু…
  • ১৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে এবার ক্রীড়া জ্যোতিষীর ভবিষ…
  • ১৪ জুলাই ২০২৬
এআই বদলে দিতে পারে বৈশ্বিক অর্থনীতি, কর্মসংস্থানেও বড় ধাক্ক…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence