আদিত্য একাডেমির সম্মাননা পেলেন বাংলাদেশের তৌহিদ

১৫ এপ্রিল ২০২২, ০৯:৪৯ AM
ভারতের আদিত্য একাডেমির বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করছেন মো. তৌহিদুজ্জামান

ভারতের আদিত্য একাডেমির বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করছেন মো. তৌহিদুজ্জামান © সংগৃহীত

ভারতের আদিত্য একাডেমি থেকে বাংলাদেশি তরুণ মো. তৌহিদুজ্জামানকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। গত বুধবার (১৩ এপ্রিল) ভারতের অন্ধ্রপ্রদেশে আদিত্য একাডেমিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়। 

তৌহিদকে আদিত্য একাডেমির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন একাডেমির ভাইস প্রেসিডেন্ট ড. এন. সতীশ রেড্ডি। এ সময় সঙ্গে ছিলেন আদিত্য এডুকেশনাল ইন্সটিটিউশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক পরমজিৎ সিং।

এ প্রাপ্তি সম্পর্কে তৌহিদ বলেন, দেশের বাইরে থেকে এমন স্বীকৃতি আগামী দিনে কাজ করার জন্য আরও বেশি অনুপ্রাণিত করবে। 

আরো পড়ুন: উদ্যোক্ত হওয়ার স্বপ্নে ৪ শিক্ষার্থীর ‘ফুডপল্লী’, স্বল্পমূল্যে দিতে চান নির্ভেজাল পণ্য

মো. তৌহিদুজ্জামান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত ট্রেইনার ও অ্যাসেসর। তিনি দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে দেশের প্রায় সবকটি জেলা ভ্রমণ করেছেন এবং এবারই দেশের বাইরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্রমণ করলেন তিনি।

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ
  • ১৪ জুলাই ২০২৬
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ…
  • ১৪ জুলাই ২০২৬
আমার ঘরেও ছাদ চুইয়ে পানি পড়ে: ডেপুটি স্পিকার
  • ১৪ জুলাই ২০২৬
অনিয়মের অভিযোগে ২ চেয়ারম্যান বরখাস্ত, একজন ছিলেন জেলার শ্…
  • ১৪ জুলাই ২০২৬
দলে একজন রোবট নেন, এই রোবটই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে
  • ১৪ জুলাই ২০২৬
সড়ক পাকা হবে বলে এমপিকে দিয়ে উদ্বোধন, পরে পুরোনো ইট তুলে নি…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence