‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বুয়েটের প্রাক্তন ছাত্রী বাশিমা

০২ ডিসেম্বর ২০২১, ০৯:১২ AM
বাশিমা ইসলাম

বাশিমা ইসলাম © ফাইল ছবি

উদ্ভাবনী ধারণা আর উদ্যোগের মধ্য দিয়ে ত্রিশ বছরের কম বয়সী সারা বিশ্বের যেসব তরুণ ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন, তাদের নিয়ে প্রতি বছর ‘থার্টি আন্ডার থার্টি’ শিরোনামে তালিকা প্রকাশ করে থাকে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস।

বুধবার ফোর্বস তাদের ২০২২ সালের তালিকা প্রকাশ করেছে, আর তাতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বাশিমা ইসলাম।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টনে ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি নেক্সট জেনারেশনে ব্যাটারি ছাড়া কিভাবে IoT ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করছেন৷ এছাড়া গাড়ির আগমন সম্পর্কে পথচারীকে সতর্ক করার পরিধেয় নিয়ে কাজ করছেন।

ফোর্বস থার্টি আন্ডার থার্টি হলো বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের বাৎসরিক একটা তালিকা যেখানে ২০টি ক্যাটাগরিতে মোট ৬০০ জনকে তালিকাভুক্ত করা হয়। বাশিমা ইসলাম বিজ্ঞান ক্যাটাগরিতে এ তালিকায় জায়গা করে নিয়েছেন।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬