সাইবার কনটেন্ট প্রতিযোগিতায় প্রথম হলেন ঢাবি ছাত্র ফরহাদ

২১ নভেম্বর ২০২১, ১০:৪৪ PM

© টিডিসি ফটো

বেসরকারি সংস্থা ‘সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)’ কর্তৃক আয়োজিত সাইবার সচেতনতা বিষয়ক কনটেন্ট তৈরি প্রতিযোগিতা-২০২১ এ প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র এস এম ফরহাদ।

শনিবার (২০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি মো. শাহ আলম।

জানা যায়, বেসরকারি এই সংস্থার ‘ট্রুথ অ্যাম্বেসেডর’ প্রকল্পের আওতায় দেশের স্বনামধন্য ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষার্থীকে অনলাইনে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ জন থেকে বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থীদের তিন দিনের আবাসিক ট্রেনিং ক্যাম্প করানো হয়।

যেখানে তারা লিডারশিপ, সাইবার সিকিউরিটি, সহিংস উগ্রবাদ, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, গুজব প্রভৃতি সম্পর্কে বিস্তর প্রশিক্ষণ নিয়ে ‘ট্রুথ অ্যাম্বাসেডর’ হিসেবে নিজের কমিউনিটিতে সচেতনতা গড়ে তুলবেন। সর্বোপরি তারা প্রযুক্তির সঠিক ব্যবহার ও সত্যের প্রচারের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করবেন।

এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র এস এম ফরহাদ। তার গ্রামের বাড়ি রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমুখ এলাকায়।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬