লেখক সম্মাননা পেলেন সাংবাদিক মামুন হোসেন

২০ নভেম্বর ২০২১, ০৫:৪১ PM
লেখক সম্মাননা পেলেন এম মামুন হোসেন

লেখক সম্মাননা পেলেন এম মামুন হোসেন © টিডিসি ফটো

‘কালো জল’ বইয়ের জন্য দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার এম মামুন হোসেন এ বছর ডিআরইউ সদস্য লেখক সম্মাননা পেয়েছেন। সোমবার লেখক সম্মাননা-২০২১ প্রদান করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

চলতি বছর প্রকাশিত সৃজনশীল, মননশীল, শিশুসাহিত্য ও গবেষণামূলক বইয়ের জন্য সংগঠনের জন সদস্য লেখককে এ সম্মাননা দেওয়া হয়। ডিআরইউ মিলনায়তনে এই সম্মাননা লেখকদের হাতে তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানে ৩২ জন লেখক সদস্যদের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও উত্তরীয় প্রদান করা হয়।

সভাপতি মুরসালিন নোমানী সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসান হাফিজ, সিরাজুল ইসলাম কাদির, প্রণব মজুমদার, জান্নাতুল বাকিয়া কেকা।

প্রধান অতিথির বক্তব্যে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বাংলা ভাষা এবং বিশ্ব সাহিত্যের নেতৃত্ব দেবে বাংলাদেশ। লেখালেখিতে সাংবাদিকদের অবদানের কথা স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সাহিত্য চর্চায় আমি সাংবাদিকদের কাছ থেকে শিখেছি।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬