নাইট্রোজেন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি গবেষক

১০ জুন ২০২১, ১১:২১ AM
ড. অঞ্জন দত্ত

ড. অঞ্জন দত্ত © ফাইল ছবি

কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল নাইট্রোজেন ইনিশিয়েটিভ (আইএনআই২০২১) শীর্ষক সম্মেলনে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশি গবেষক ড. অঞ্জন দত্ত। নাইট্রোজেন ব্যবস্থাপনার জন্য ‘অধ্যাপক ওয়াইপি আবরোল মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ নামে আন্তর্জাতিক এই পুরস্কারটি যৌথভাবে পেয়েছেন বাংলাদেশের ড. অঞ্জন দত্ত এবং নেপালের মহেশ প্রধান। ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ৩ জুন পুরস্কারটি দেওয়া হয়।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে কাজ করে গ্লোবাল পার্টনারশিপ অন নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট (জিপিএনএম)। জিপিএনএমের প্রতিষ্ঠাতা স্থপতি অঞ্জন দত্ত, আর মহেশ প্রধান সেটির সমন্বয়কের দায়িত্বে আছেন। সংগঠনটি নিউট্রিয়েন্টস-দূষণ সমস্যা সমাধানে কাজ করে। এজন্যই তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

আরো পড়ুন হার্ভার্ডে ক্যানসার গবেষক হিসেবে ডাক পেয়েছেন শাবিপ্রবি শিক্ষার্থী ইবনে সিনা

পুরস্কৃত হওয়ার পর ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অঞ্জন দত্ত বলেন, নাইট্রোজেন ও ফসফরাসের মতো মূল্যবান পুষ্টি উপাদান প্রায়ই ভুল জায়গায় গিয়ে পানি ও বাতাস দূষিত করছে। সে সঙ্গে স্বাস্থ্যহানি, জীববৈচিত্র্যের ক্ষতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে পরিণত হচ্ছে। জিপিএনএম প্রতিষ্ঠিত হওয়ায় ক্ষতিকর এই দিকটি বৈশ্বিকভাবে গুরুত্ব পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬