আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দুই স্কুলছাত্রীর রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন

২১ এপ্রিল ২০২১, ০৩:৩৩ PM
নুজহাত আহমেদ দিশা ও রায়ান বিনতে মোস্তফা অমি

নুজহাত আহমেদ দিশা ও রায়ান বিনতে মোস্তফা অমি © সংগৃহীত

ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড (ইজিএমও) ২০২১-এ অংশ নিয়ে সাফল্য দেখিয়েছে বাংলাদেশের দুই স্কুলপড়ুয়া ছাত্রী। তারা দুইজনই রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন করেছেন। বিশ্বের সর্ববৃহৎ অলিম্পিয়াডে বাংলাদেশের অংশগ্রহণ এই প্রথম। আর প্রথম অংশ নিয়ে চমক দেখিয়েছে তারা।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী নুজহাত আহমেদ দিশা। তিনি ১৫ পয়েন্ট পেয়ে অর্জন করেছে রৌপ্যপদক। 

অন্য আরেকজন নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রায়ান বিনতে মোস্তফা অমিও অংশগ্রহণ করে সাফল্য দেখিয়েছে। তিনি ৮ পয়েন্ট পেয়ে জয় করেছে ব্রোঞ্জপদক।

জানা গেছে, গত ১৮ ও ১৯ এপ্রিল বিশ্বের ৫৫টি দেশের ২১৩ জন প্রতিযোগী করোনার কারণে অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২০১২ সাল থেকে ইজিএমও প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে বিভিন্ন দেশে।

এছাড়া এই প্রথম কোনো আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে দেশের অপর দুই প্রতিযোগী আরিফা আলম ও সাফা তাসনিমও ভালো নম্বর পেয়েছে। বাংলাদেশ দলের সর্বমোট পয়েন্ট ২৭। দলগত স্কোরে বাংলাদেশ দল ভারত, নেদারল্যান্ডসের মতো অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬