করোনা সচেতনতা বৃদ্ধিতে ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

১৬ ডিসেম্বর ২০২০, ০৯:৪৪ PM

© টিডিসি ফটো

মহান বিজয় দিবসে ‘ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস বাংলাদেশ’ এর উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের সৈকতের লাবণী পয়েন্ট থকে শুরু হয়ে কলাতলী ডলফিন চত্বরে এসে এই কর্মসূচি সম্পন্ন হয়। এতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির বিষয়ে ‘ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা আশফাক আহমেদ আবির বলেন, ডিসেম্বর মাস পর্যটনের ভরা মৌসুম, তাছাড়া বিজয় দিবস উপলক্ষে সৈকতে প্রচুর মানুষের সমাগম ঘটবে। জেলাবাসী এবং পর্যটকদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে এবং প্রশাসন প্রদত্ত সার্বিক সতর্কতা মেনে চলতে উদ্বুদ্ধ করতে আমাদের এই প্রয়াস।

জামায়াতের ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
  • ১৯ নভেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পর্যটক
  • ১৯ নভেম্বর ২০২৬
বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে মিলল স্…
  • ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও ক্যামেরায় নজর…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ বহাল
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage