বাংলাদেশি তরুণের ছবি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা

আশরাফুল আলম শোভনের ছবি

আশরাফুল আলম শোভনের ছবি © টিডিসি ফটো

পৃথিবীর সেরা সেরা আলোকচিত্রী তাদের ১০ হাজারেরও বেশি ছবি সেখানে জমা করেন। সেখান থেকে চূড়ান্ত পর্বে এসে আশরাফুল আলম শোভনের ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়।

হাজার হাজার ছবি থেকে প্রথম পর্যায়ে ৫০টি ছবি বাছাই করা হয়। বিচারকদের নির্বাচিত সেই ৫০টি ছবি ছেড়ে দেয়া হয় অনলাইন ভোটের জন্য। অনলাইনে আলোকচিত্রীদের ভোটে পাঁচটি ছবি নির্বাচিত হয় চূড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত পর্বে এসে আশরাফুল আলম শোভনের ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়।

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘আগোরা’র ২০২০ সালের ‘ফ্যাশন’ থিমের সেরা পুরস্কারটি জিতলেন বাংলাদেশের আলোকচিত্রী আশরাফুল আলম শোভন । 

বুধবার(১৮ নভেম্বর) আগোরা কর্তৃপক্ষ এক ই-মেইল বার্তায় আশরাফুল আলম শোভনকে এই তথ্য নিশ্চিত করেছে। 

আশরাফুল আলম শোভন সাভার কাজীমোকমাপাড়ার এলাকার মোহাম্মদ আলীর এর ছেলে। তিনি বর্তমানে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। যে ছবিটা আগোরায় প্রথম হয় সেটা ২০১৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শরৎকালে সদ্য ফোঁটা কাশফুলের মাঝে তোলা। 

স্পেনের বার্সেলোনায় ‘আগোরা’ প্রতিবছর বিভিন্ন বিষয়ের ওপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল ‘ফ্যাশন’। পৃথিবীর সেরা সেরা আলোকচিত্রী তাদের ১০ হাজারেরও বেশি ছবি সেখানে জমা করেন। সেখান থেকে চূড়ান্ত পর্বে এসে আশরাফুল আলম শোভনের ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়।

আশরাফুল আলম শোভন বলেন, আমার ফটোগ্রাফির শুরুটা হয় শখের বসে, তারপর ধীরে ধীরে ছবি তোলাটা নেশায় পরিণত হয়ে যায়। ২০১৬ সাল থেকে ছবি তোলা শুরু করি, প্রথমদিকে সব ধরনের ছবি তোলা হতো। এরপর হঠাৎ করে ফুল, ন্যাচার আর পোট্রেট ছবি তুলতে ভালো লাগতে শুরু করে। ২০১৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ছবিটি তুলি। 

হাজারও ছবির মধ্যে নিজের ছবিটি সেরাদের সেরা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আশরাফুল আলম শোভন বলেন, আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় অনেক বেশি আনন্দিত যা ভাষায় প্রকাশ করার মতো না। আগামীতে কাজ করতে আরও উৎসাহ পাব।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬