ওবামা ফাউন্ডেশনের স্বীকৃতি পেল বাংলাদেশি সজীব

২৭ আগস্ট ২০২০, ০৭:৩০ PM
সজীব এম খায়রুল ইসলাম

সজীব এম খায়রুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশের সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ওয়াইওয়াই ভেনচার্সের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সজীব এম খায়রুল ইসলামকে ‘ওবামা স্কলার’ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ওবামা ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সজীব এম খায়রুল ইসলাম কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে পড়ার সুযোগ পাবেন।

জানা গেছে, বিশ্বের ১১ জন উদীয়মান নেতৃস্থানীয় ব্যক্তিকে সমাজে তাদের অবদান ও সমাজের প্রতি তাদের দায়বদ্ধতাকে বিবেচনায় রেখে বেছে নেওয়া হয়। দারিদ্র ও বেকারত্ব বিমোচন এবং কার্বন দূষণ কমানোর ক্ষেত্রে তাদের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশি সজীব এম খায়রুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ আন্তর্জাতিক সম্মান আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমি এমন সম্মানে ভূষিত হয়েছি। স্বাভাবিকভাবে এ ধরনের সম্মান অনেক বড়মাপের মানুষরা পেয়ে থাকেন।

ওবামা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডেভিড সিমাস ঘোষিত স্কলারদের বলেন, সারাবিশ্বে অন্যান্য সময়ের চেয়ে এ ধরনের উদীয়মান নেতাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা আমাদের ঘোষিত স্কলারদের সর্বাত্মক সহযোগিতা করবো।

নওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ১৪ জুলাই ২০২৬
শিবির ছাড়ার পর জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাদিক কায়…
  • ১৪ জুলাই ২০২৬
জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষাম…
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগে দাবিতে বগুড়ায় ডিসি কার্যালয়ে অবস্থা…
  • ১৪ জুলাই ২০২৬
ফের সায়েন্সল্যাব অবরোধ করল উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা 
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence