বাস্কেটবল নিয়ে তিনবার গিনেস বুকে মাহমুদুল

১৭ আগস্ট ২০১৯, ০৪:৫০ PM

© সংগৃহীত

ঘাড়ের ওপর বাস্কেটবল নাচিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বাংলাদেশের মাহামুদুল হাসান ফয়সাল (১৭)। মাগুরার ছেলে মাহামুদুল এক মিনিটে ৩৪ বার ঘাড়ের ওপর বাস্কেটবল বাস্কেটবল নাচিয়ে এই রেকর্ড গড়েন। বৃহস্পতিবার রাতে মাহামুদুলের এই কীর্তির জন্য তাকে এই স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।

এর আগে আরও দুইটি গিনেস রেকর্ড করেছেন এই কিশোর। গতবছর প্রথম রেকর্ডটি গড়েন। সেটি ছিল এক মিনিটে হাতের মধ্যে সবচেয়ে বেশিবার (১৩৪ বার) ফুটবল ঘোরানো। এরপর চলতি বছরের এপ্রিলে একই রেকর্ড নতুন ভাবে করেন তিনি। এবার দুই হাতের মধ্যে সবচেয়ে বেশি বার (১৪৪ বার) বাস্কেটবল ঘুরিয়ে রেকর্ড গড়ে সে।

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা প্রকৌশলে অধ্যয়নরত মাহামুদুল হাসানের বাড়ি সদর উপজেলার হাজিপুর গ্রামে। বাবা সোহেল রানা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। মা মঞ্জুয়ারা খানম গৃহিণী। শুরুতে পরিবার থেকে সমর্থন না পেলেও এখন ফয়সালের কীর্তিতে খুশি বাবা-মা। মঞ্জুয়ারা খানম প্রথম আলোকে বলেন, ‘এই খেলা বাংলাদেশে তেমন একটা পরিচিত না। তাই ওকে পড়ালেখার জন্যই চাপ দিতাম। কিন্তু ও লুকিয়ে লুকিয়ে চর্চা করত। এখন চাই ও আরও অনেক রেকর্ড করুক। বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করুক।’

মাহামুদুল হাসানের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো পেশাদারি প্রশিক্ষণ ছাড়াই এসব কীর্তি গড়েছে সে। ফুটবল-ক্রিকেটের মতো পৃষ্ঠপোষকতা না থাকায় ফ্রি স্টাইল গেম বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে না। এটিকে জনপ্রিয় করতে যে ধরনের ব্যায়ামাগার, প্রশিক্ষক বা অন্যান্য সহযোগিতা দরকার, তা পাওয়া যায় না। ঢাকায় পাওয়া গেলেও মাগুরার মতো স্থানীয় পর্যায়ে কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা নেই। বিভিন্ন ক্লাব বা ব্যবসায়ী প্রতিষ্ঠান এগিয়ে এলে বাংলাদেশে ফ্রি স্টাইল গেম আরও জনপ্রিয় হবে বলে মনে করে এই কিশোর। নিয়মিত পড়ালেখার পাশাপাশি সে নিজেকে বিশ্বমানের একজন ফ্রি স্টাইলার হিসেবে গড়ে তুলতে চায়।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬