চলনবিলে ১৭ প্রাণ রক্ষা

সাহসিকতার পুরস্কার পেল স্কুলছাত্র সুমন

০৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬ AM
কিশোর সুমন

কিশোর সুমন © সংগৃহীত

১৩ বছরের টগবগে ও সাহসী কিশোর সুমন হোসেন। পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত হান্ডিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র তিনি।

পরোপকারের জন্য এলাকায় তার কথা বলাবলি হয়। দারিদ্র্যের বেড়ি পরা সুমন তার এই মানসিকতার জন্য কখনও কখনও বাবা-মায়ের বকাও শুনে থাকে। তবে এবার সে যা করে দেখিয়েছে, তাতে গর্বে বুক ভরে ওঠেছে সবার।

তাদের বাড়ির পাশে চলনবিলে নৌকা ডুবে মরতে বসা ১৭ জনকে একাই উদ্ধার করেছে সুমন। ঘটনা জানতে পেরে তার এই সাহসিতার পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন। সুমন এখন এলাকার গর্ব, বাবা-মায়ের অহংকার।

সাহসিতকার পুরস্কার পেলেও সুমনের মনে চাপা কষ্ট রয়েছে। পাঁচজনকে সে বাঁচাতে পারেনি। চোখের সামনে পানিতে ডুবে প্রাণ গেছে তাদের।

গত শুক্রবার সন্ধ্যার কথা। চাটমোহর পাইকপাড়ায় চলনবিলে নৌকা চালচ্ছিল সুমন। সে দেখতে পায়, কিছুটা দূরে একটি বড় ছৈ নৌকার ওপরে কয়েকজন লোক মোবাইলে ছবি তুলছে। হঠাৎ তার চোখের সামনের নৌকাটি ডুবে যায়। তখন সে ভয় পেয়ে সরে পড়েনি। এগিয়ে গেছে নিজের ডিঙি নৌকা নিয়ে। একাই ১০ জনকে তার ডিঙি নৌকায় তুলে ডাঙায় নিয়ে আসে। অন্য সাতজন সাঁতরে এসে তার নৌকা ধরে জীবন বাঁচায়।

সুমনের সাহসিকতার স্বীকৃতি হিসেবে পাবনার জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন তাকে ৫ হাজার টাকা পুরস্কার দিয়েছেন। এ টাকা তার পড়াশোনায় সহায়তা করবে বলে মনে করেন ডিসি।

ডিসি জসিম উদ্দিন বলেন, বয়স কম হলেও কীভাবে মানুষের বিপদে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে হয়, সুনম তা দেখিয়ে দিয়েছে। সুমনের সাহসিকতায় মুগ্ধ হয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

 

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬