এশিয়ার শীর্ষ আইনজীবীর তালিকায় ২০ বাংলাদেশি

০৩ অক্টোবর ২০২৩, ১২:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
এশিয়ার শীর্ষ আইনজীবীর তালিকায় ২০ বাংলাদেশি

এশিয়ার শীর্ষ আইনজীবীর তালিকায় ২০ বাংলাদেশি © সংগৃহীত

এশিয়ার শীর্ষ আইনজীবীর তালিকায় স্থান পেয়েছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, তার মেয়ে সারা হোসেন, রোকন উদ্দিন মাহমুদ, আখতার ইমাম, তার মেয়ে রাশনা ইমাম ও আজমালুল হোসেনসহ ২০ বাংলাদেশি আইনজ্ঞ। সম্প্রতি এশিয়া ল’ নামক ডিরেক্টরিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

জানা যায়, এটিই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে এশিয়ার আঞ্চলিক ও দেশীয় ফার্ম ও এই অঞ্চলের শীর্ষস্থানীয় আইনজীবীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়।

আইনজীবীদের তালিকায় থাকা অপর বাংলাদেশিরা হলেন—তানজিব আলম, এবিএম নাসির উদ্দিন দৌলা, সজিব মাহমুদ আলম, আল আমিন রহমান, শরীফ ভূঁইয়া, ইমতিয়াজ ফারুক, আনিতা রহমান গাজী, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, আনাম হোসেন, নিহাদ কবির, মাসুদ খান, আমিনা খাতুন, ফেরদৌসুর রহমান ও সামির সাত্তার।

রাশনা ইমাম বলেন, স্বাধীন গবেষণা, পিয়ার ল ফার্ম ও আইনজীবী এবং ক্লায়েন্টদের মতামতের ভিত্তিতে এশিয়া ল’র র‌্যাঙ্কিং করা হয়েছে।

ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতি বছর এশিয়া অঞ্চলের দেশগুলোর সেরা আইনি সহায়তকারী প্রতিষ্ঠান ও আইনজীবীদের তালিকা প্রকাশ করে এশিয়া ল’ ডিরেক্টরি। তাদের নিজস্ব জরিপ ও তথ্যর ভিত্তিতে তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া আইনজীবীদের যোগ্যতা, পেশায় অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে বিভিন্ন সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬