হাফ ভাড়া নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর, ১০টি বাস আটক

২০ আগস্ট ২০২২, ১১:৪৪ PM
আটক বিকাশ পরিবহনের একটি বাস

আটক বিকাশ পরিবহনের একটি বাস © সংগৃহীত

ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিকাশ নামে একটি পরিবহনের ১০টি বাস আটক করেছেন কলেজটির শিক্ষার্থীরা। বাসে হাফ ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ওই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরে বাসমালিক ও পুলিশ প্রশাসনের সাথে কলেজ কর্তৃপক্ষ বসে ব্যাপারটি সমাধান করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২০ আগস্ট) সকাল থেকেই কিছু শিক্ষার্থী ঢাকা কলেজের গেটে অবস্থান নেন। তারা বিকাশ পরিবহনের বাস আসার সঙ্গে সঙ্গে সেগুলোকে আটক করে কলেজের পাশে নায়েমের গলিতে নিয়ে যান।

এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাশ পরিবহনে করে রাজধানীর উত্তরায় যাওয়ার পথে বাস হেল্পারের হাতে মারধরের শিকার হন ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।

আরও পড়ুন: হাফ ভাড়া দিতে 'যুদ্ধ' করতে হচ্ছে শিক্ষার্থীদের

তিনি বলেন, উত্তরা যাওয়ার পথে বাসে হাফ ভাড়া দিতে চাইলে তারা নিতে অস্বীকৃতি জানায়। বিকাশ পরিবহনের বাসের হেল্পার দিগুণ ভাড়া দাবি করেন। একপর্যায়ে হেলপারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বাসের হেল্পার ফোন দিয়ে বিকাশ পরিবহনের স্টাফদের ডাকেন। বনানী স্টেশনে আসার সঙ্গে সঙ্গে চার-পাঁচ জন বাসে উঠে আমার ওপর হামলা করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়টির সমাধান করতে বাসমালিক ও পুলিশ প্রশাসনের সঙ্গে বসে কলেজ কর্তৃপক্ষ। সভায় ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন বাস মালিকদে উদ্দেশ্য করে বলেন, ঢাকা কলেজ এখানে আছে, এখানেই থাকবে। আর আপনার পরিবহন আগামীকাল নাও থাকতে পারে।

অধ্যাপক মইনুল হোসেন বলেন, আজকে বাসের হেল্পার ও সুপারভাইজারদের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের হাতাহাতি হয়েছে। শিক্ষার্থীরা কিছু বাস আটক করেছে। তবে, বাসের কোনো ক্ষতি করেনি। পরে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করেছি। বাসমালিক ও সংশ্লিষ্ট সবাইকে শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার এবং হাফ পাস নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950