অধ্যাপক সৌমিত্র শেখরের ফেসবুক আইডি হ্যাকড

অধ্যাপক সৌমিত্র শেখর

অধ্যাপক সৌমিত্র শেখর © ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের ভেরিফাইড ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে। হ্যাক হওয়ার বিষয়টি উপাচার্য সৌমিত্র শেখর নিশ্চিত করেছেন। 

গত রবিবার (১৪ আগস্ট) থেকে উপাচার্যের 'Soumitra Sekhar' ফেসবুক আইডিটি হঠাৎ উধাও হয়ে যায়। এরপর দুইদিন চেষ্টা করেও আইডি ফেরৎ পাওয়া যায়নি। 

মঙ্গলবার (১৬ আগস্ট) উপাচার্য ড. সৌমিত্র শেখর ত্রিশাল থানায় একটি জিডি করেছেন বলেও জানা গেছে। জিডি নাম্বার ৭৯২।

আরও পড়ুন: হলের বাথরুমে নিজের গলা কাটলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়ে অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘‘কয়েকদিন ধরে আমার ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আমি ইতিমধ্যেই আইনের আশ্রয় গ্রহণ করেছি। আমার ভেরিফাইড আইডি নিয়ে কেউ বিভ্রান্তিকর অবস্থায় পড়বেন না। আশা করি দ্রুতই প্রশাসনের সহায়তায় আমার ফেসবুক আইডি ফিরে পাবো।’’

জিডির বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন, ‘‘আমরা ফেসবুক আইডি হ্যাকের বিষয়ে জিডি গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা বিটিআরসির চেয়ারম্যান রমনা, ঢাকার কাছে প্রতিবেদন পাঠিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।’’

উল্লেখ্য, ফেসবুকের ফলোয়ার যারা তারা কেবল হ্যাক হওয়া আইডিটি দেখতে পাচ্ছে। যারা বন্ধু তালিকায় রয়েছে তারা আইডিটিকে দেখতে পাচ্ছে না। আইডিটি নিয়ে উপাচার্য সকলকে সতর্ক থাকতেও বলেছেন।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬