ফেসবুকে ‘সুইসাইডের ঘোষণা দিয়ে’ নিখোঁজ শিক্ষার্থী

১২ আগস্ট ২০২২, ০২:৪৪ PM
কুবি

কুবি © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চট্টগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যার স্ট্যাটাস দেয়ার পর সংগঠনটির সভাপতি তারিকুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শুক্রবার (১২ আগস্ট) চট্টগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠান শুরুর আগে বর্তমান কমিটি বিলুপ্তির ঘোষণা প্রদান করে পদপ্রত্যাশীরা। পরবর্তীতে সভাপতি তারেকুল ইসলাম থেকে জোরপূর্বক স্বাক্ষর নেয় পদপ্রত্যাশীরা।

এরপর সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে দেন সংগঠনটির সভাপতি তারিকুল ইসলাম।

তার নিজস্ব ফেসবুকে তিনি লিখেন, ‘আমার মৃত্যুর জন্য যে বা যারা দায়ী হইতো তাদের বিচার দুনিয়ার এই নামদারী বিচারকদের কাছে পাবো না। আল্লাহর আদালতে দেখা হবে। আল্লাহ তুমি আমার মা বাপ রে দেইখা রাইখো। আল্লাহ তুমি জালিম বিচারকদের বিচার কইরো।’

তিনি আরও লিখেন, ‘চট্টগ্রাম ঢাকা হাইওয়ে। আমি ডেকে ছিলাম সমাধান করে দিতে। আমি সিগনেচার দেয়ার জন্য আসি নাই। বারবার বলতেছিলাম প্রোগ্রামের পর এটার সমাধান করবো।লোক দেখানো ভদ্রভাবে বিচারটা হয়ে গেলো।সিগনেচারটা দিয়ে দিলাম। কিয়ামতের দিন দেখা হবে। মা তোমার সাথে কতদিন কথা হয় না।সরি বাবা তোমার কলগুলো কেটে দিছি।তোমরা তো আমাকে ক্ষমা করে দিবে জানি। মা শুননা আমি কারো সাথে ঝামেলা করি নাই। মা ওরা আমাকে বাঁচতে দিলো না।’

আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মার্কশিটে এত ভুল!

কুবির এই শিক্ষার্থী আরও লিখেন, ‘আপু তোমরা তো আমাকে চেনো। কুমিল্লা ইউনির্ভাসিটি আমাকে চেনে নাই। এইখানের বিচারকরা আমাকে বাঁচলে দিলো না।মা তুমি ওদের ক্ষমা করে দিও।বিচার চাইও না।ওরা বিচার বিচার করতে জানে না।মা তুমি জানো এর আগেও খালেদ সাইফুল্লা খুন হয়েছিলো।উনার মা বিচার পাই নাই।মা আমার জন্য কাঁদিও না।মা তোমায় মিস করবো। মা তুমি জানো ওরা আমাকে বলেছে সিগনেচার করে দিতে। আমি করে দিছি। আমি ঝামেলা করি নাই। মা জানো আমি অনেক রাগী ছিলাম। এখন অভিমানী। মা মিস ইউ। আব্বু, আপু নাদিয়া স্যরি।’

এদিকে সভাপতির এমন স্ট্যাটাসের পরও অনুষ্ঠান চালিয়ে নেওয়ার বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসাইন বলেন, ‘অতিথিরা চলে আসার কারণে আমি সামান্য সময় অনুষ্ঠানে চলমান রেখেছি।’

রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence