ঢাকা কলেজে ‘নো মাস্ক নো সার্ভিস’ ঘোষণা

১০ আগস্ট ২০২২, ০৯:১৩ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © ফাইল ছবি

স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় ঢাকা কলেজে 'নো মাস্ক নো সার্ভিস' ঘোষনা করা হয়েছে ৷ সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম যথা সম্ভব বর্জন করতে বলা হয়েছে ৷ 

বুধবার (১০ আগস্ট) রাতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়৷ এতে বলা হয়, ধর্মীয় প্রার্থনা স্থানসমূহে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা ; জ্বর, সর্দি,কাশি বা কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করাতে হবে৷ 

স্বাস্থ্যবিধি পালন ও মাস্ক পরিধানের বিষয়ে মসজিদে জুমার নামাজের খুতবায় ইমাম সবাইকে সচেতন করবেন বলেও জানানো হয়৷ 

আরও পড়ুন: শর্ত সাপেক্ষে ইবি কর্মকর্তাদের বেতন স্কেল বৃদ্ধি 

কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়ন সংক্রান্ত এবং মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এই নির্দেশনা ঢাকা কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ সকলকে মানতে হবে বলেও উল্লেখ করা হয়৷ 

এবিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ  বলেন, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকদেরকে দিয়ে আমরা মোটিভেশনাল বক্তব্য দেওয়াবো যাতে শিক্ষার্থীরা সচেতন হয়, মাস্ক পরতে উদ্ভুদ্ধ হয়৷ কোভিড কমছে এজন্য এটাকে অবহেলা করা উচিত নয় যে কোন সময় এটা আবার বাড়তে পারে ৷ আবাসিক শিক্ষার্থীদেরও এই নির্দেশনা মানতে হবে বলেও জানান তিনি৷

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬