ভোরে হোস্টেলে আসার পথে রিকশা উল্টে ইডেন ছাত্রীর মৃত্যু

২১ জুলাই ২০২২, ০৮:৪৭ AM
ইডেন মহিলা কলেজ

ইডেন মহিলা কলেজ © ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে রিকশা উল্টে সালমা আক্তার (২৪) নামের ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সালমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচতো ভাই মো. হাসান জানান, ঈদের ছুটি শেষে ভোলা থেকে লঞ্চযোগে এসে সদরঘাটে নামি। পরে একটি রিকশা করে ইডেন কলেজের হোস্টেলে আসার পথে পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় হঠাৎ সেটি উল্টে যায়। এতে রিকশা থেকে সড়কে পড়ে সালমা গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সালমা ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর গ্রামের গোলাম কিবরিয়ার কন্যা। পড়ালেখার কারণে তিনি ইডেন কলেজের রাজিয়া বেগম ছাত্রী নিবাসে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬