গ্রীষ্মকালীন ছুটিতেও জবিতে চলবে পরীক্ষা 

৩১ মে ২০২২, ০৮:৩১ PM
জবি

জবি © সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে ও চলমান পরীক্ষা কার্যক্রমও চালু রাখতে পারবে।

মঙ্গলবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৫ জুন (রবিবার) থেকে ৯ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে এ সময় পরীক্ষা নেওয়াসহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

এদিকে একাডেমিক হিসেবে গ্রীষ্মকালীন ছুটি ৫ দিনের হলেও সরকারি ছুটিসহ শিক্ষার্থীরা মোট ৯ দিন ছুটি পাচ্ছে। 

 

ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও উপকূলে অমলিন ভয়াল ১২ নভেম্বরের …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতি শিক্ষা বোর্ডের ১০০ শিক্ষার্থী পাবেন ল্যাপটপ
  • ১২ নভেম্বর ২০২৬
৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন…
  • ১২ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলে…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন ৩৯২২…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950