অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের বাবার মৃত্যুতে শিক্ষক পরিষদের শোক

৩০ মে ২০২২, ০৯:০৯ AM
অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের বাবা শ্রী হরদাস ভট্টাচার্য

অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের বাবা শ্রী হরদাস ভট্টাচার্য © টিডিসি ফটো

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের বাবা বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত এ‌জিএম শ্রী হরদাস ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কলেজ শিক্ষক পরিষদ।

বৃহস্পতিবার (২৬ মে) ইডেন মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা ইডেন কলেজ প‌রিবার কায়মনো বাক্যে মহান সৃ‌ষ্টিকর্তার কাছে উনার বিদেহী আত্মার অপার শা‌ন্তি ও সদগ‌তি প্রার্থনা কর‌ছি। শোকসন্তপ্ত অধ্যক্ষ মহোদয় ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন কর‌ছি। মহান সৃ‌ষ্টিকর্তা যেন অধ্যক্ষ মহোদয় ও তাঁর পরিবারকে এই শোক সহ্যের শ‌ক্তি দান করেন, সতত সেই প্রার্থনা কর‌ছি।

আরও পড়ুন: ইডেন অধ্যক্ষের বাবার মৃত্যু

এর আগে গত ২৫ মে (বুধবার) বেলা ১: ০৬ মিনিটে শ্রী হরদাস ভট্টাচার্য তার মেয়ের সরকারি বাসভবনে  হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তি‌নি স্ত্রী, দুই সন্তান ও অসংখ‌্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬