চক্রাকার বাস সেবা পাবেন জবি শিক্ষার্থীরা

২৬ মে ২০২২, ০৬:০৬ PM
চক্রাকার বাস সেবা পাবেন জবি শিক্ষার্থীরাচক্রাকার বাস সেবা পাবেন জবি শিক্ষার্থীরা

চক্রাকার বাস সেবা পাবেন জবি শিক্ষার্থীরাচক্রাকার বাস সেবা পাবেন জবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধায় চালু হতে যাচ্ছে চক্রাকার বাস সার্ভিস। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃয় দ্বিতল বাসটির মাধ্যমে আগামী রবিবার থেকে এই সার্ভিস দেওয়া হবে। প্রতিদিন দুপুর ও সন্ধ্যায় নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে গন্তব্য স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাবে বাসটি।

বৃহস্পতিবার (২৬ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মে রবিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত দ্বিতল বাসটি দুপুর ১.৩০টায় ও সন্ধ্যা ৭.৩০টায় শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। বাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে দয়াগঞ্জ, সায়েদাবাদ, খিলগাঁও রেলগেট, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলিস্তান হয়ে আবারো ক্যাম্পাসে ফিরে আসবে।

আরও পড়ুন: ঈদে রাজধানী ছেড়ে গেল জবি শিক্ষার্থীদের ২৩টি বিশেষ বাস

এদিকে, চক্রাকার বাস সার্ভিস চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন এতে করে যাদের ক্লাস আগে শেষ হয় তাদেরকে আর রেগুলার বাস সার্ভিসের জন্য অপেক্ষা করতে হবে না। আবার যেসব শিক্ষার্থী পাঠাগারে পড়াশোনা করে তাদের জন্যও সুবিধা হবে। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে চক্রাকার বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আগামী রোববার থেকে এ সার্ভিস চালু হবে।

বহিষ্কার হলেন নওগাঁ জেলা বিএপি নেতা 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট: বড় ধরনের আর্থিক ক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট; প্রতিক্রিয়া জানাল জয় শাহের আই…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬