নিজেদের অর্থে এসি মিনিবাস কিনলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

২৬ মে ২০২২, ০২:২৫ PM
খুবি শিক্ষকরা

খুবি শিক্ষকরা © সংগৃহীত

সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সংগৃহীত টাকা দিয়ে একটি এসি মিনি কোস্টার কিনেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকরা। বৃহস্পতিবার (২৬ মে) পরিবহন পুলের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার বিকালে সরবরাহকারী প্রতিষ্ঠান টয়োটা কোম্পানি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে গাড়িটি হস্তান্তর করেন।

গাড়িটি হস্তান্তরের পূর্বে খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরাসহ শিক্ষকরা নতুন ক্রয় করা গাড়িটি পর্যবেক্ষণ করেন এবং এতে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় পরিবহন পুলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উপাচার্য মাহমুদ হোসেন জানান, এ ধরনের সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণমূলক অনেক কিছুই অর্জন করা সম্ভব। পরিবহন পুলে গাড়িটি যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা অনেকটা লাঘব হবে।

মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের অপেক্ষায় রেখে সন্তানদের জন্য নাস্তা বানালেন নোব…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক…
  • ০৬ অক্টোবর ২০২৬
দেশের ২২ জেলার জন্য সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
‘হাত নেই, পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’—মাদ্রাসায় ভর্তি না…
  • ০৬ অক্টোবর ২০২৬