ঢাকা কলেজ আবৃত্তি সংসদের সভাপতি  আলমগীর, সম্পাদক কাইয়ুম

২৪ মে ২০২২, ০৫:৪৪ PM
সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও সভাপতি আলমগীর হোসেন

সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও সভাপতি আলমগীর হোসেন © টিডিসি ফটো

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের ২০২২-২৩ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল কাইয়ুম মনোনীত হয়েছে। 

মঙ্গলবার (২৪ মে) ঢাকা কলেজ আবৃত্তি সংসদের মডারেটর ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রহমাতুল্লাহ রাজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এতে সংগঠনটির দায়িত্ব পরিচালা করতে আগামী একবছরের জন্য কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের আলমগীর হোসেন  ও সাধারণ সম্পাদক  হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের নাম ঘোষণা করা হয়েছে। 

কমিটির অন্যান্যরা হলেন— সহ সভাপতি হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এম এ সাঈদ আফ্রিদি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফরহাদ বিন নুর, সাংগঠনিক সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ২০১৮-১৯ সেশনের সাদনান তাজ আপন, কোষাধ্যক্ষ ইংরেজি বিভাগের ২০১১৯-২০ সেশনের শিক্ষার্থী ইবনে নাঈম, প্রচার সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের ওবাইদুর সাঈদ, দপ্তর সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান হৃদয় ও কার্যকরী সদস্য হিসেবে আছেন মনোবিজ্ঞান বিভাগ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এলাহি মন্ডল, ইসলামিক স্টাডিজ বিভাগ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৈয়দ মোঃ শহীদুল্লাহ সিদ্দিকী ও ইংরেজি বিভাগ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোঃ তানভীর।

নতুন কমিটি ঢাকা কলেজ আবৃত্তি সংসদের কার্যক্রমে গতিশীলকা আনবে এমন প্রত্যাশা জানিয়ে সংগঠনটির মডারেটর আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রহমাতুল্লাহ রাজন বলেন, নতুন কমিটির মাধ্যমে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ অনেক দূর এগিয়ে যাবে। নতুন ভাবে কাজ করে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ  ঢাকা কলেজের সুনাম বয়ে আনবে এমন প্রত্যাশা করছি।

ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও উপকূলে অমলিন ভয়াল ১২ নভেম্বরের …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতি শিক্ষা বোর্ডের ১০০ শিক্ষার্থী পাবেন ল্যাপটপ
  • ১২ নভেম্বর ২০২৬
৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন…
  • ১২ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলে…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন ৩৯২২…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950