বঙ্গবন্ধুর অমাপ্ত আত্মজীবনী পাঠ প্রতিযোগিতা ঢাকা কলেজে

২৩ মে ২০২২, ১০:৩৭ PM
বঙ্গবন্ধুর অমাপ্ত আত্মজীবনী পাঠ প্রতিযোগিতা ঢাকা কলেজে

বঙ্গবন্ধুর অমাপ্ত আত্মজীবনী পাঠ প্রতিযোগিতা ঢাকা কলেজে © টিডিসি ফটো

ঢাকা কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৪ মে) সকাল ১১টায় কলেজে এ প্রতিযোগিত অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ মে) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ২৪ মে মঙ্গলবার সকাল ১১.০০ টায় তাদের গ্রন্থপাঠ প্রতিযোগিতা : “অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান” অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় একাদশ শ্রেণির সকল ছাত্রকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন: ঢাকা কলেজ শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে অযথা ঘোরাঘুরি নিষিদ্ধ

প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বর অর্ধ-বার্ষিক পরীক্ষায় যোগ হবে এবং পাশ নম্বর ৫০% অর্থাৎ ৫০ এর মধ্যে কমপক্ষে ২৫ পেতে হবে। উক্ত প্রতিযোগিতায় পাশ ব্যতীত কোনভাবেই দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে না।

এতে আরও বলা হয়, উল্লিখিত তারিখে কলেজের উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স শ্রেণির সকল ক্লাস স্থগিত থাকবে। তবে সকল প্রকার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। তবে কলেজ বাস এ দিনে নির্ধারিত স্থানসমূহে সকাল ৮:০০ টায় উপস্থিত হবে।

ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও উপকূলে অমলিন ভয়াল ১২ নভেম্বরের …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতি শিক্ষা বোর্ডের ১০০ শিক্ষার্থী পাবেন ল্যাপটপ
  • ১২ নভেম্বর ২০২৬
৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন…
  • ১২ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলে…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন ৩৯২২…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950