প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে জবি ছাত্রলীগের বিক্ষোভ 

২৩ মে ২০২২, ০৫:৩৬ PM
জবি ছাত্রলীগ

জবি ছাত্রলীগ © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ। সোমবার (২৩ মে) এ বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবি জানায় জবি ছাত্রলীগ।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক, সদরঘাট এলাকা প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবন চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। 

জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, জবি ছাত্রলীগ স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা প্রস্তুত রয়েছে। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে, তার উত্তম জবাব দেওয়া হবে। 

সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন বলেন, আমাদের আবেগের ও আশ্রয়স্থল শেখ হাসিনাকে নিয়ে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলকে এ মুহূর্ত থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ছাত্রদল সন্ত্রাসীদের রাজপথে উত্তম জবাব দেওয়া হবে। বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা নিজেদেরকে রাজপথে উৎসর্গ করার জন্য তৈরি আছি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬