বিইউপির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

২৩ মে ২০২২, ০১:২১ PM
বিইউপির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিইউপির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার © প্রতীকী ছবি

রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওয়াফিয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর একাউন্টিং ইনফরমেশন সিস্টেম এর তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। রবিবার রাতে (২২ মে) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল সমাজদার জানান, খবর পেয়ে রাত ৩টায় ডিওএইচএস রোড ১১ এর ১২৭১ নম্বর বাসার ষষ্ঠ তলা থেকে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় ওয়াফিয়া জামান চয়নের (২২) লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর একাউন্টিং ইনফরমেশন সিস্টেম এর তৃতীয় বর্ষের ছাত্রী ওয়াফিয়া। ভার্সিটির ব্যবস্থাপনায় ওই বাড়িটির ছয় তলায় একটি রুমে তিনজন মিলে থাকতেন। গতরাতে অন্য দু'জন রুমে ছিল না। এ সময় রাত দুইটা থেকে তিনটার মধ্যে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস দেন তিনি। কী কারণে সে আত্মহত্যা করতে পারে তা এখনো জানা যায়নি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬