‘বিশ্ববিদ্যালয়গুলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার মানুষ গড়ার কারিগর’

২২ মে ২০২২, ০৪:১৭ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। এ কারণে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রযুক্তি নির্ভর হতে হবে। 

রবিবার (২২ মে) সকালে রবিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্সে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়টিতে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সাজ্জাদ হোসেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, ই-নথি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নের অন্যতম মাধ্যম। বিশ্ববিদ্যালয়গুলোতে ই-নথির বাস্তবায়ন স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জোরালো ভূমিকা রাখবে।

আরও পড়ুন: এক যুগে পা রাখছে বরিশাল বিশ্ববিদ্যালয়

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান এবং মঞ্জুরী কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া প্রমুখ।

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬