এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি হলেন কুবির উপ-উপাচার্য 

১৮ মে ২০২২, ১০:৩১ PM
অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির

অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির © টিডিসি ফটো

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ২০২২-২৩ সেশনের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। 

মঙ্গলবার (১৭ মে) ভোটগ্রহণ শেষে তার নিকট প্রতিদ্বন্দ্বী আশা ইসলাম নাঈম থেকে ১৬ ভোট বেশি পেয়ে তিনি এ পদে নির্বাচিত হন। এ কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক খন্দকার বজলুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। 

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এশিয়াটিক সোসাইটির বাংলাদেশের অন্যতম গবেষণাধর্মী প্রতিষ্ঠান। এই গবেষণা প্রতিষ্ঠানের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আমার দায়িত্বে থেকে গবেষণার ট্রাস্ট ফান্ডগুলো নিয়মিত করার চেষ্টা করব। নতুন গবেষকদের সুযোগ করে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। এখানে গবেষণাবান্ধব ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করাই আমার কাজ। 

উল্লেখ্য, ১৯৫২ সালে এশিয়ার মানুষ ও প্রকৃতি বিষয়ে গবেষণার লক্ষ্যে বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬