খাবারের মান যাচাই করতে ববি উপাচার্যের হল পরিদর্শন

১৮ মে ২০২২, ০৫:১৪ PM
হল ডাইনিংয়ের খাবারের মান যাচাই করছেন উপাচার্য

হল ডাইনিংয়ের খাবারের মান যাচাই করছেন উপাচার্য © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) হলগুলো পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বুধবার (১৮ মে) দুপুরে উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল,শেরে বাংলা হল, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপাচার্য হলের ডাইনিংয়ের খাবারের মান যাচাই করেন এবং হলের শিক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নেন।

তিনি খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হল সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় উপাচার্যর সঙ্গে উপস্থিত ছিলেন ববির ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসানসহ শিক্ষক ও কর্মকর্তারা।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬