শিক্ষার্থীদের বিশৃঙ্খলা না করার নির্দেশ ঢাকা কলেজের, নিয়ম ভাঙলে ব্যবস্থা

১৬ মে ২০২২, ০২:৫৩ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © ফাইল ছবি

ঢাকা কলেজের শিক্ষার্থীদের চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কোন শিক্ষার্থী কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সোমবার (১৬ মে) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, ঢাকা কলেজের একাদশ (সেশন: ২০২১ ২০২২) ও দ্বাদশ (সেশন: ২০২০-২০২১) শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের ক্লাস শুরুর আগে, ক্লাস চলাকালীন সময়ে এবং ছুটির পরে সিটি কলেজ ও আইডিয়াল কলেজ সংলগ্ন এলাকা (আড়ং, ফুটওভার ব্রিজ, স্টার কাবার, ধানমন্ডি ১ নম্বর রোড, সিটি কলেজের সামনের বাস স্ট্যান্ড ইত্যাদি), নিউ মার্কেট এবং নীলক্ষেত এলাকায় কলেজ ড্রেস পরিহিত অবস্থায় অযথা ঘুরাঘুরি অবস্থান বা আড্ডা দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হলো।

আরও পড়ুন: মেয়েবন্ধুকে টিজ করা নিয়ে সংঘর্ষে জড়ান ঢাকা ও আইডিয়ালের শিক্ষার্থীরা

এছাড়া কলেজ বাসে যাতায়াতের সময় ইভটিজিংসহ যে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কোন শিক্ষার্থী নিয়ম ও শান্তি-শৃঙ্খলা বিরোধী কোন কর্মকাণ্ডে জড়িত হলে কলেজ কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করলে তার জন্য কলেজ কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না।

এর আগে কলেজটির শিক্ষার্থীদের নানান কর্মকাণ্ডে গণমাধ্যমের শিরোনাম হয় ঢাকা কলেজ। সর্বশেষ গত শনিবার আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর মেয়ে বন্ধুকে টিজ করা নিয়ে সংঘর্ষে জড়িয়েছিলেন ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী তার মেয়েবন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিজ করে। সেই সূত্র ধরে এদিন সংঘর্ষ বাধে।

১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় চট্টগ্রামের ৭ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
নিজের কার্ডের সঙ্গে বন্ধুদের কার্ড স্ক্যান, ডিজিটাল হাজিরায়…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950