কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক রশিদুল

২১ এপ্রিল ২০২২, ০৪:৩৯ PM
অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ

অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হলেন লোক প্রসাশন বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ। আগামী তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। বুধবার ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

এর আগে লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন অধ্যাপক রশিদুল ইসলাম। আইকিউএসির পরিচালক হওয়ায় বিভাগীয় প্রধান হিসেবে তার স্থলাভিষিক্ত হন অধ্যাপক ড. মাসুদা কামাল।

আরও পড়ুন: ঈদের পর ৮ মে খুলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ আইকিউএসির পরিচালক পদে যেদিন যোগদান করবেন সেদিনই তিনি লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্ত হবেন।

লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ২৪ (২) মোতাবেক অধ্যাপক ড. মাসুদা কামাল-কে নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগ অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ-এর আইকিউএসির পরিচালক পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬