জরুরি বৈঠকে ঢাকা কলেজের শিক্ষকরা

২০ এপ্রিল ২০২২, ০২:০১ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © সংগৃহীত

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও সেটি মানছেন না তারা। মার্কেটগুলোর সামনে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। সংঘর্ষের ঘটনায় মীমাংসা না হওয়ায় যে কেনো সময়ে আবারও সংঘর্ষ শুরু হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিউমার্কেট এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন কলেজের শিক্ষকরা।

আজ বুধবার (২০ এপ্রিল) কলেজ ক্যাম্পাসের এই বৈঠকে অধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক, আবাসিক হলসমূহের তত্ত্বাবধায়কসহ শিক্ষকরা উপস্থিত আছেন।

এর আগে সকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঈনুল হোসেন। তিনি বলেন, গত দুই দিনে আমাদের আনুমানিক দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে শতাধিক শিক্ষার্থীকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আমাদের তিন জন শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ছিল। তাদের অবস্থা উন্নতির দিকে। আইসিইউতে চিকিৎসাধীন মোশাররফের চিকিৎসার ব্যয়ভার প্রধানমন্ত্রী বহন করবেন। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তার সঙ্গে গতকাল কথা বলেছি, তার অবস্থা উন্নতির দিকে। আর দুই জন হাসপাতালে ভর্তি আছে। একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল। সেও উন্নতির দিকে আছে। আমরা আশা করছি, তারা সুস্থ হয়ে উঠবে। এসময় তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা আজকের মধ্যেই হল ছেড়ে দেবেন।

আরও পড়ুন- আজ শিক্ষার্থীরা হল ছাড়বেন, আশা অধ্যক্ষের

অধ্যক্ষ আরও বলেন, আহত শিক্ষার্থীদের অবস্থা বিবেচনা করে এবং দূর-দূরান্তে অনেক শিক্ষার্থীর বাড়ি হওয়ায় মঙ্গলবারের মধ্যে হল ছাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা এ বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা যে সিদ্ধান্ত নেয়, সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, অনেক ছাত্রের বাড়ি অনেক দূরে, কারও টাকা-পয়সা নাও থাকতে পারে, আবার কেউ কেউ আহত হয়েছেন। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা ধীরে এগুচ্ছি। তবে তিনি আশা করেন, আজকের মধ্যেই ছাত্ররা হল ছেড়ে দেবেন।

কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬