ববিতে ট্রেজারার পদে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক বদরুজ্জামান

১২ এপ্রিল ২০২২, ০৯:০৩ PM
অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া

অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন।

মঙ্গলবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালযয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাধারন বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মাে. মাসুম আহমেদ।

আরও পড়ুন: পাবিপ্রবির নতুন উপাচার্য ড. হাফিজা

প্রজ্ঞাপণে বলা হয় মহামান্য রাষ্ট্রপ্রতি ও চ্যাঞ্জেলর এর অনুরোধক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( সংশোধিত) আইন ২০১৩ এর ১২(২) ধারা অনুসারে অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া, টুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ঢাকা ৪ টি শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো।

প্রায় আড়াই বছর ট্রেজারার পদ শূন্য থাকার পর এ নিয়োগ দেয়া হলো। সর্বশেষ ২০১৯ সালের ৭ অক্টোবর মেয়াদ পূর্ণ করা তৎকালীন ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানের স্থলাভিষিক্ত হবেন তিনি।।

অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁই এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তাছাড়া অধ্যাপক ড. বদরুজ্জামান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জনপ্রিয় কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত।

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬