ববির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মনিরা বেগম

১০ এপ্রিল ২০২২, ০২:২৩ PM
সহকারী অধ্যাপক মনিরা বেগম

সহকারী অধ্যাপক মনিরা বেগম © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মনিরা বেগম। আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, রোববার থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সহকারী অধ্যাপক মনিরা বেগম। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক শরিফা উম্মে শিরিনা’র স্থলাভিষিক্ত হবেন।

মনিরা বেগম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২০ সালের ডিসেম্বরে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে ২০১৬ সালে স্নাতকে প্রথম স্থান এবং ২০১৭ সালে স্নাতকোত্তরে ২য় স্থান লাভ করেন।

আরও পড়ুন- জামিন পেলেন বিজ্ঞানশিক্ষক হৃদয় মণ্ডল 

মনিরা বেগম ২০২০ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ফ্লিম আর্কাইভ ফেলোশিপ পান। এছাড়াও শিক্ষাজীবনে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৫০ তম সমাবর্তনে "সাংবাদিক সাহিত্যিক কাজী মোহাম্মদ ইদ্রিস মেমোরিয়াল স্বর্ণপদক", "রাশিদা মহিউদ্দিন মেমোরিয়াল স্বর্ণপদক", "মৈত্রী ফাউন্ডেশন স্বর্ণপদক" ( বাংলাদেশ কুয়েত মৈত্রী হল) এবং সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে একই বছরে "ডিন’স অ্যাওয়ার্ড" সহ একাধিক পদকে ভূষিত হয়েছেন। এছাড়াও তার বেশ কয়েকটি গবেষণা দেশী বিদেশী বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬