নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি অংকুর, সম্পাদক প্রিয়ান

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২২ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (০৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে বার্ষিক কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটিতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিহার সরকার অংকুরকে সভাপতি, আরটিভি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিফাত শাহরিয়ার প্রিয়ানকে সাধারণ সম্পাদক এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিহাদুজ্জামান জিসানকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত কমিটি আগামী ০১ বছর দায়িত্ব পালন করবে।

১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির সহ-সভাপতি বায়েজিদ হাসান (যায়যায়দিন), যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান (সময়ের আলো), অর্থ সম্পাদক নবাব মোঃ শওকত জাহান (দৈনিক ভোরের ডাক), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশাদ আল সাইম।

আরও পড়ুন: বাধ্যতামূলক মুখ খোলা রাখার নির্দেশ ঢাবি শিক্ষকের, শিক্ষার্থীদের ক্ষোভ

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ওয়াহিদুল ইসলাম, ফজলুল হক পাভেল, সরকার আব্দুল্লাহ তুহিন (দৈনিক অধিকার), হাবিবুল্লাহ বেলালি মারুফ (আমার সংবাদ), আশিক আরেফিন (একুশে টিভি অনলাইন), তিতলি দাস (খোলা কাগজ), মোস্তাফিজুর রহমান (সিনিয়র ফটোগ্রাফার), আজিজুল হাকিম পাভেল (দৈনিক সমাচার), শর্মিষ্ঠা ভট্টাচার্য (পূর্ব-পশ্চিম বিডি নিউজ) এবং শাকিল বাবু (ঢাকা রিপোর্ট)।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বেলা ৩টায় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বিকেল সাড়ে চারটায় নবনির্বাচিত কমিটি শহীদদের শ্রদ্ধা জানিয়ে চির উন্নত মম শির-এ পুষ্পস্তবক অর্পণ করে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬