ইবিতে ভর্তির সপ্তম মেধাতালিকা প্রকাশ, আসন ফাঁকা ১২০

০১ এপ্রিল ২০২২, ০৯:৩২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তির সপ্তম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ৩ এপ্রিল সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে উপস্থিত হয়ে ইয়েস কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।

আগামী ৬ এপ্রিলের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়েছে। এ তালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ৬২ জন, ‘বি’ ইউনিটে ৪৭ জন এবং ‘সি’ ইউনিটে ১১ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ইসলামী বিশবিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল সোমবার!

বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ মেধাতালিকার ভর্তি শেষেও ১২০টি আসন খালি রয়েছে। এ খালি আসন পূরণের লক্ষ্যে সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এতে ‘এ’ ইউনিটে ৬৮৯৫ থেকে ৭৫২৩ পর্যন্ত, ‘বি’ ইউনিটে ৩২৫৪ থেকে ৩৩৪৩ পর্যন্ত এবং ‘সি’ ইউনিটে ২৫৫৪ থেকে ২৬২১ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। আগামী ৬ এপ্রিলের মধ্যে অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রত্যেককে আবেদন পত্রের সঙ্গে অবশ্যই তাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষা পাশের মূল সনদপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট (ফেরতযোগ্য) জমা দিতে হবে। মূল সনদপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ব্যতীত কোনো শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দেওয়া হবে না।

সপ্তম মেধাতালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950