‘শিক্ষার্থীদের প্রতিদিন বই পড়ার অভ্যাস করতে হবে’

২৯ মার্চ ২০২২, ০৬:৩৫ PM
উপাচার্য ড. মশিউর রহমান

উপাচার্য ড. মশিউর রহমান © টিডিসি ফটো

শিক্ষার্থীদের প্রতিদিন নিয়ম করে বই পড়ার অভ্যাস তৈরি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। আজ মঙ্গলবার (২৯মার্চ) রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও নবীন বরণ-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞানের চেতনায় বিকশিত হওয়ার জন্য প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা লাইব্রেরিতে, নিজের পড়ার টেবিলে বই পড়ায় ব্যয় করতে হবে। যদি সেটি না করো, তাহলে জেনে রেখো- একইসঙ্গে তুমি দুইটি মানুষকে রক্তাক্ত করছো। একটি হলে তুমি নিজে। আরেকটি হচ্ছে প্রাণসম দেশ। এই দেশেরও তৃষ্ণা আছে। সে চায় তার জন্য তুমি কাজ করো। তোমার যেমন ফেসবুক, ইউটিউভ ভালো লাগে। প্রিয় স্বদেশেরও স্বচ্ছ, দুর্নীতিহীন, সৎ সমাজের মানুষ ভালো লাগে।

আরও পড়ুন: চবিতে ডিন নির্বাচন করছেন রাবিপ্রবি ভিসি

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, গত ৫০ বছরে কি হয়েছে, না হয়েছে সেই হিসাব করে লাভ নেই। যদি পৃথিবীতে টিকে থাকতে হয়, যদি এই সমাজে মানুষের মতো বাঁচতে হয়। তাহলে আগামী ৫০ বছরে তোমাদের হাত দিয়ে এই গোটা সমাজ কাঠামোকে বদলে ফেলতে হবে। এক্ষেত্রে অধ্যবসায়ের বিকল্প নেই। এরমধ্যে নিরলস ডুবে থাকতে হবে।

উপাচার্য বলেন, মনে রেখ, প্রিয় মাতৃভূমিকে অন্য কেউ এসে সাজিয়ে দেবে না। এই অগোছালো সমাজে যতোদিন বাস করবো, ততোদিন নিজেরাই অগোছালো থাকবো। তোমাদের হাত দিয়ে বাংলাদেশটিকে সোনায় মুড়িয়ে, সবুজে শ্যামলে ভরিয়ে দিতে হবে। তারপরে নিজেদের মতো করে মানুষের মতো মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে। তার জন্য বিজ্ঞান, পরিকল্পনা, সততা দরকার। দুর্নীতির বিরুদ্ধে, অসততার বিরুদ্ধে কথা বলা দরকার। তোমাদের মধ্যে যেন দুর্নীতি-অসততার বিরুদ্ধে প্রতিবাদের ছবি ভেসে ওঠে। তোমাদের ছবিতে যেন মা, মাতৃভূমি সবুজ-শ্যামল বাংলা ভেসে ওঠে- এই প্রত্যাশা রইল।

সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক সচিব ভুঁইয়া সফিকুল ইসলাম প্রমুখ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬