শিক্ষক সমিতির আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শিক্ষক সমিতির আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শিক্ষক সমিতির আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট শুরু © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো: জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের টিম- কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন। তবে টুর্নামেন্টে আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ মিলে একটি টিম এবং চারুকলা ও কলা অনুষদকে একটি টিম করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষকের কটূক্তি, লাইভে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার চেষ্টা

দিনের প্রথম ম্যাচে সামাজিক বিজ্ঞান অনুষদের মুখোমুখি হয় ব্যবসায় প্রশাসন অনুষদ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪৯ রান করে সামাজিক বিজ্ঞান অনুষদ। জবাবে ৮ ওভারেই সহজ জয় পায় ব্যবসায় প্রশাসন দল।

এদিকে দ্বিতীয় ম্যাচে টসে জিতে রানের পাহাড় গড়ে কলা অনুষদ। নির্ধারিত ১০ ওভারে ১০৩ রান তুলে শিক্ষকদের এ দলটি। জবাবে বিজ্ঞান অনুষদ ১০৪ রানের লক্ষ্যে নেমে স্কোরবোর্ডে ৬৯ রান যোগ করতেই ১০ ওভার শেষ হয়ে যায়। ৩৪ রানের জয় পায় কলা অনুষদ।

টুর্নামেন্টের ফাইনালে আগামীকাল মাঠে নামবে কলা অনুষদ বনাম ব্যবসায় প্রশাসন অনুষদ দল।

কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950