ঢাবিতে কপোতাক্ষের সভাপতি কাব্য, সম্পাদক রাজন

২৫ মার্চ ২০২২, ০৯:৫৬ PM
ছাত্রলীগের সাধারণম সম্পাদকের সাথে নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ছাত্রলীগের সাধারণম সম্পাদকের সাথে নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত যশোর জেলার সংগঠন ‘কপোতাক্ষ’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান কাব্য ও সাধারাণ সম্পাদক মো.বোরহান উদ্দীন রাজন।

গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমোদনের পর এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছর এই কমিটির কার্যক্রম চলমান থাকবে। কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- অতনু বর্মণ, মো. আজাদ রহমান আকাশ, সাজ্জাদ হোসেন দিপু, মো. নাছির উদ্দীন, মো. আশরাফুল ইসলাম অনিক এবং আসিফুর রহমান আসিফ।

আরও পড়ুন: ধর্মের দোহাই দিয়ে সেদিন বর্বরতা চালানো হয়: ঢাবি উপাচার্য

সামনের দিনে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে সংগঠনটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান কাব্য বলেন, এই পরিবারের সকল অগ্রজদের দিক নির্দেশনা,পরামর্শ ও সহায়তার মধ্য দিয়ে আমাদের এই পরিবার আরো বেশি গতিশীল হবে। যে সকল সিনিয়র ভাইয়েরা হল ছেড়ে চলে গিয়েছেন তাদের সাথে বর্তমান শিক্ষার্থীদের মধ্যেকার একটা সেতুবন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য হবে, যাতে করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট থাকে যুগের পর যুগ। সর্বোপরি, এই পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

ট্যাগ: ঢাবি
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬