নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

২৪ মার্চ ২০২২, ০৯:৪৯ PM
নবীন শিক্ষার্থীদের বরণ

নবীন শিক্ষার্থীদের বরণ © টিডিসি ফটো

ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকা কলেজের শহীদ আ.ন.ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ নবীন বরন অনুষ্ঠিত হয়৷ এসময় ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ. টি. এম. মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো.আব্দুল কুদ্দুস সিকদার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাইফুল ইসলাম চৌধুরী ৷

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান৷ প্রতিষ্ঠার পর থেকেই এটি তাঁর শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে ৷ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তোমরা ভাগ্যবান৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর থেকে এর শিক্ষার মান বেড়েছে ৷ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে৷

আরও পড়ুন: ঢাবির বাসে সন্ত্রাসীদের হামলা, আহত ৭ শিক্ষার্থী

শিক্ষক পরিষদের সম্পাদক ড.মো.আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ঢাকা কলেজে ভর্তির সুযোগ তোমরা যারা পেয়েছ তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমাদের প্রতিষ্ঠানের সুনাম তেমাদের হাতে ৷ তোমরা এই প্রতিষ্ঠানের সম্মান ধরে রাখবে৷ নিজেরা মানুষের মত মানুষ হবে সেই প্রত্যাশা করি৷

স্বপ্নকে বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাইফুল ইসলাম চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান তোমাদের হাতে৷ তোমরা অনেকেই গ্রাম থেকে এসেছো ৷ সবারই বাবা-মায়ের স্বপ্ন রয়েছে৷ সেই স্বপ্ন বাস্তব মনোযোগী হতে হবে৷

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন৷ এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী ছাড়াও অন্য বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷ নবীন বরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence