কানওয়ালা ছবির বদলে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবি

২৩ মার্চ ২০২২, ০৮:৩৯ PM

© সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ সবক্ষেত্রে নারী শিক্ষার্থীদের হিজাব খুলে কান বের করে ছবি দেওয়ার পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীদের হিজাব খুলে কান বের করে ছবি দিতে হয়। এই নিয়ম বাতিল করে হিজাব-নিকাব মেনে চলা মেয়েদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করার দাবি জানায়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী দিদারুল আলম বলেন, যেসব মেয়েরা হিজাব-নিকাব মেইনটেইন করে তাদেরকে কান খুলতে বাধ্য করাটা উচিত নয়। বরং ছবির পরিবর্তে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করাই যুগোপযোগী এবং নিরাপদ। হিজাব-নিকাব মুসলিম নারীদের ধর্মীয় অধিকার।

সানজিদা আলী সানবি নামে এক শিক্ষার্থী বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে আরো নির্ভুল ভাবে যাচাই পদ্ধতির ব্যবস্থা থাকা সত্ত্বেও ধর্মীয় অনুভুতিতে আঘাত আনে, এরকম ব্যবস্থা না এনে বায়োমেট্রিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

আরেকজন শিক্ষার্থী মুহম্মদ কায়েছুর রহমান বলেন, হিজাব খুলে কান বের করতে বাধ্য করাটা মুসলিম নারীদের জন্য অপমানজনক। এ ধরনের আইন তৈরী করার আগেই ভাবা উচিত ছিল। বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি থাকা সত্ত্বেও কোনো ধর্মীয় অনুভুতিতে আঘাত করার মানে হয়না।

তিনি আরও বলেন, আমরা চাই যেসব মেয়েরা হিজাব-নিকাব পরিধান করে তাদের জন্য যেন বিকল্প বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে সকল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। এন আই ডি, ব্যাংক একাউন্ট সহ রাষ্ট্রীয় সকল সুবিধা যেন নিশ্চিত করা হয়।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9