কুবিতে ছাত্রলীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন

২৩ মার্চ ২০২২, ০১:৪১ PM
মানববন্ধন করছে শিক্ষার্থীরা

মানববন্ধন করছে শিক্ষার্থীরা © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধরকারী ছাত্রলীগ নেতা ওয়াকিল আহমেদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৩ মার্চ)  সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। এসময় তারা বিচারের দাবিতে ‘বিচারহীনতার সংস্কৃতি, আর কতদিন, আর কতদিন’, ‘ভাই আমার হাসপাতালে, প্রশাসন নিরব কেন?’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, বিচার চাই, বিচার চাই’, ‘ওয়াকিলের বহিষ্কার, করতে হবে, করতে হবে’ এসব স্লোগান দিতে থাকেন৷

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসেন। কেউ মারামারি করে চোখ হারাতে আসে না। কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে আসে না মারামারি করার জন্য।

মোহাম্মদ রাসেল মিয়া  বলেন, সিনিয়র-জুনিয়র আমাদের মধ্যে বন্ধন রয়েছে। অপরাধী যে দলের  হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই অপরাধী  যদি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয় তাহলে আর কোন আনিস রক্তাক্ত হবে না। এ জন্য প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি: আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে কুবি

এসময় মানববন্ধনে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, এই ঘটনা খুবই মর্মাহত করেছে আমাকে। এই ধরনের অমানবিক কর্মকাণ্ড কোন মানুষের দ্বারা হতে পারে না। হলের অনেক জুনিয়র আছে যারা সিনিয়র নেতা দ্বারা হেনস্তার শিকার হয়েছে, তাদের বিচারে আমি বিন্দুমাত্র ছাড় দেইনি। আমি কথা দিচ্ছি, এই ঘটনার শক্ত বিচার হবে।

উল্লেখ্য, গত সোমবার (২১ মার্চ) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদকে চিনতে না পেরে 'তুমি' সম্বোধন করায় বেধড়ক মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমান। এসময় আনিস মারাত্নকভাবে চোখে আঘাতপ্রাপ্ত হন। পরে গতকাল মঙ্মঙ্গলবার শাখা ছাত্রলীগ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950