‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে যোগ্য করে তুলতে হবে’

২২ মার্চ ২০২২, ০৮:৪১ PM
ইবির হিসাববিজ্ঞান বিভাগ ও আইসিএবির মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে

ইবির হিসাববিজ্ঞান বিভাগ ও আইসিএবির মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগ এবং দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) উপাচার্যের কার্যালয়ে অফিসকক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট শাহাদৎ হোসেন এফসিএ।

এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। চুক্তিস্বাক্ষর শেষে ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগে আলোচনাসভায় মিলিত হন।

আরও পড়ুন: আবরার ফাহাদ হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি চাই না: ইবি ভিসি

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন। হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সহ সভাপতি এনকেএ মবিন এফসিএ ও ফৌজিয়া হক এফসিএ প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে। লেখাপড়ার সাথে পেশাদারিত্ব এবং পেশাদারিত্বের সাথে ক্ষেত্রটাই ব্যাবসা বা শিল্প। এ দুইয়ের মাঝের লিংকটায় তৈরি করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।’

যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950