মোটরসাইকেল দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী গুরুতর আহত

২২ মার্চ ২০২২, ১০:৩৬ AM
কুবি ক্যাম্পাস

কুবি ক্যাম্পাস © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীসহ তিনজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। সোমবার (২১ মার্চ) মধ্যরাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১তম ব্যাচের হাবিব হৃদয় এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের আরিফ ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল। আহতদের মধ্যে হাবিব হৃদয় আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। আহত আরিফ ও সাইফুল কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউর কর্তব্যরত চিকিৎসক ডা. নুর বলেন, আহত হৃদয়ের চিকিৎসা চলছে। উনার মাথার সামনের অংশে গুরুতর আঘাত রয়েছে।

আরও পড়ুন : রুম দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হৃদয়, আরিফসহ কয়েকজন কয়েকটি মোটরবাইকযোগে লালমাই থেকে নগরীর রেসকোর্সে যাওয়ার সময় বিজয়পুর রেলক্রসিং এলাকায় হৃদয়ের মোটরসাইকেল সড়কের পাশের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে তিনজন আহত হয়। 

লাকসাম হাইওয়ের থানার পুলিশ পরিদর্শক মাকসুদ আহমেদ বলেন, দুর্ঘটনা যেহেতু রাতে ঘটেছে। বিষয়টি আমরা জানতে পারিনি। নিজেরা নিজেরা যেহেতু এক্সিডেন্ট করছে আমাদের কাছে অভিযোগও করেনি। তবে খোঁজ নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।

প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, রাতে দুর্ঘটনায় আমাদের দুইজন ছাত্র আহত হয়েছে বলে শুনেছি। সঠিকভাবে চিকিৎসা হচ্ছে কিনা, আমি খোঁজখবর রাখছি। এছাড়া বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যানকেও বিষয়টি দেখতে বলেছি।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence