বিইউপির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম

১৬ মার্চ ২০২২, ০৫:৫১ PM
অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন

অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। মঙ্গলবার (১৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের ৭ ডিসেম্বর থেকে তিনি বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসির দায়িত্ব পালন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের সাবেক এই পরিচালক।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন, ২০০৯ এর ১১ (১) ধারা অনুযায়ী ২০২০ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভিসি পদে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-৩১১৫ মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি-কে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের অনুমতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পরবর্তী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬