জবির লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন অধ্যাপক  মনিরুজ্জামান

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৯ PM
অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার

অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার।

আগামী ৪ ফেব্রুয়ারি ২০২২ হতে পরবর্তী দুই বছরের জন্য লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

এই উপলক্ষে লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের নব নিযুক্ত ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬