নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভার্চুয়াল ওরিয়েন্টেশন ৭ ফেব্রুয়ারি

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৮ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উপাচার্য বাসভবনের অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক ভর্তি কমিটির প্রধান সমন্বয়কদের নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। অনুষ্ঠানের অনলাইন লিঙ্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং উপস্থাপনা করবেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী প্রমুখ।

চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬